Sylhet Today 24 PRINT

বগুড়া-২: নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার জামানত বাজেয়াপ্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামানত হারিয়েছেন। তিনি কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। ফলে এই আসনে তিনি জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১.৪ শতাংশ।

শুরুতে আসনটি বিএনপির পক্ষ থেকে মান্নাকে ছেড়ে দেওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেয়। পরে জোটে না গিয়ে নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করেন মান্না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.