Sylhet Today 24 PRINT

ঝালকাঠি-১: বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিয়েও জিততে পারলেন না ড. ফয়জুল হক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৫৫ হাজার ১২০টি ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিয়েও জিততে পারেননি তিনি।

জানা গেছে, ঝালকাঠি-১ আসনে ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০টি ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, নারী ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.