Sylhet Today 24 PRINT

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

চুক্তিতে নিয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি বাতিল করেছে সরকার। এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.