Sylhet Today 24 PRINT

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি

সিলেটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা দলের পক্ষ থেকে এমনটা জানিয়েছেন কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ শুরুর আগে এমনটেই জানান তিনি।

এ সময় তিনি বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.