Sylhet Today 24 PRINT

শফিকুল আলম এখন ‘সম্পাদক’, পত্রিকার নাম ‘ওয়াদা’

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখন থেকে সম্পাদক। নতুন ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক পদে যোগ দিয়েছেন তিনি।

বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের নতুন কাজের খবর দেন শফিকুল আলম।

তিনি বলেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

বিদায়ী প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও সঙ্গী হয়েছেন শফিকুল আলমের। তিনি নতুন এই পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.