Sylhet Today 24 PRINT

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে সারাদেশে রোজা শুরু হবে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশটিতে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু হয়েছে।

ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।

রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.