Sylhet Today 24 PRINT

মবের কোনো ঘটনা আর সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশে আর কোনোভাবেই ‘মবের কোনো ঘটনা আর সহ্য করা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সরকার গঠনের পর বুধবার সচিবালয়ে নিজের দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় সালাহউদ্দিন বলেন, "বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না।

"দাবি আদায়ের জন্য মব কালচার এটা সহ্য করা হবে না।"

পুলিশ বাহিনীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, “মন্ত্রণালয় মানে বাংলাদেশের মানুষ জানেই পুলিশ। পুলিশকে জনগণেন বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে সেটার উত্তরণ ঘটাতে হবে।”

মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার বার্তা দিয়ে মন্ত্রী বলেন, "টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে হবে, সবার দায়বদ্ধতা, স্বচ্ছতা থাকবে। যে কেউ বাহিনীর মধ্যে অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.