Sylhet Today 24 PRINT

একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ মেঘমল্লার বসু

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২৬

একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

বৃহস্পতিবার দিবাগত রাতে একসঙ্গে ২০টির মতো ট্যাবলেট সেবন করেন মেঘমল্লার বসু।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।

তিনি বলেন, উনাকে আমরা কাল রাতে হাসপাতালে ভর্তি করেছি। উনি রিকভার করছেন। আপাতত বেশ ক্রিটিক্যাল অবস্থায় আছেন। কিছুদিন আগে তার বড় ধরনের একটি অস্ত্রোপচার হয়েছিল।

মেঘমল্লার বসুর প্রেসক্রিপশনে দেখা যায়, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, তার প্রেসক্রিপশনে পুলিশ কেস লেখা রয়েছে। তিনি উদ্বেগনাশক বা দুশ্চিন্তা কমানোর ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তার পেট পরিস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.