Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ আটক করল পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসার সামনে থেকে ছয়জনকে ধরে থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ বলছে, তারা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত, বার বার সরে যেতে বললেও না শোনায় শনিবার সন্ধ্যার পর তাদেরকে থানায় নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “তারা ভিক্ষুক, সেখানে তারা অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বার বার সরে যেতে বললেও তারা শুনছিলেন না। পরে আমাদের জানালে ইফতারের পর তাদেরকে থানায় নিয়ে আসা হয়।

“তেমন কিছু না, তাদেরকে এনে বসিয়ে রেখেছি, খাবার দিয়েছি। আমরা কথাবার্তা বলছি।”

ওই ছয়জনের বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন তিনি।

নির্বাচনের আগে গেল ৪ জানুয়ারি ও আগের দিন রাতে তারেক রহমানের বাসা ও বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা নিজেদের তারেক রহমানের ভক্ত বলে দাবি করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.