Sylhet Today 24 PRINT

আজকের শিশুরা আগামী দিনের শিক্ষক: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের শিক্ষক। কেননা আমাদের শিশুরা অনেক মেধাবী ও মননশীল। তাই তাদের সে সুযোগ করে দিতে প্রযুক্তি ব্যবহার সহজলভ্য করা হচ্ছে। 

রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, আগামী দিনের শিক্ষক বাচ্চাদের কাছ থেকে ভালো শেখা যায়, তাদের কাছে বিশ্ব এখন উন্মুক্ত। 

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল সরকার। কিন্তু ২০০১ সালে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ২০০১ সালে সরকার গঠন করতে দেওয়া হয়নি।

ফলশ্রুতিতে সাক্ষরতার হার কমে যায়, প্রাথমিকে ঝড়ে পড়ার হারও বাড়ে। কিন্তু পরবর্তীতে সরকার গঠনের পর প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছি। 

অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত আছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.