Sylhet Today 24 PRINT

বোরকা-মাস্ক পরে জুলাই হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

প্রতীকি ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার উপর হামলা করা হয়েছে। আর পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে স্থানীয় চাঁদাবাজির ঘটনার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর চ্যানেল ২৪-এর

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.