Sylhet Today 24 PRINT

ভারতীয় হাইকমিশনারের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারতীয় হাইকমিশনার আমদানি-রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারকে জানাবেন এবং আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্য সমস্যার সমাধান করবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত থেকে সাড়ে নয় বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। বাংলাদেশ দেড় বিলিয়ন ডলার রফতানি করে। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিভিন্ন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশও কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।

এসময় মন্ত্রী বলেন, হরমুজ প্রণালি অল্পদিন বন্ধ থাকলে সমস্যা নেই। এ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই। আমদানি পণ্যসহ জ্বালানির মজুত আছে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ব্যবসা, অর্থনীতি ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। এছাড়াও দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ও জনগণকেন্দ্রিক সহযোগিতা সব ক্ষেত্রে আরও জোরদার করত চাই বলে মন্তব্য করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.