Sylhet Today 24 PRINT

‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ এনসিপির এমপি আল আমিন

সিলেটটুডে ডেস্ক  |  ০৩ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টা পর তারে উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেইটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

এদিন বিকালে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এ সময় বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন। রাত ৮টার পর তাকে উদ্ধার করে চাষাঢ়ার দিকে নিয়ে যায় পুলিশ।

সূত্র: বিডিনিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.