Sylhet Today 24 PRINT

কুমিল্লায় মন্দিরে হাতবোমা নিক্ষেপ, পুরোহিতসহ আহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২৬

কুমিল্লা নগরের একটি মন্দিরে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় নগরের ঠাকুরপাড়া কালী গাছতলা মন্দিরে এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

আহতরা হলেন- কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদে নামজ পড়ে যাওয়া আবদুল বারেক। অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি। তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.