Sylhet Today 24 PRINT

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয়তা বিবেচনা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সিলেটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর বলে জানালেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অধিবেশনে বসে লটারিতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য অংশীজনের সঙ্গে আলোচনা করে সবার অভিমত নিয়ে ভর্তির বিষয় চিন্তা করা হবে বলে জাানিয়েছেন,অ। তিনি বলেছেন, বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল এটাকে যুক্তিসংগত মনে হয়না।

ভর্তির প্রক্রিয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আশা করি এই সংসদে এই বিষয়গুলো আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। মূলত আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি-প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। তবে শহরে ভর্তি সংক্রান্ত সমস্যা হচ্ছে।

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। তবে নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে একটি জটিলতা রয়েছে। তিনি আশা করেন, এটি কাটিয়ে শিগগির এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকেই প্রাধান্য দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.