Sylhet Today 24 PRINT

স্কুল-কলেজে অনলাইনে ক্লাসের কথা ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০২৬

জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মহানগরীর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীরে (ব্লেনডিং) ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে তারা এটা ভাবছেন। তবে এটা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

ইরানে আমেরিকা–ইসরায়ের হামলার কারণে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটে পড়েছে প্রায় পুরো বিশ্ব। সংকটে আছে বাংলাদেশও। জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস এড়িয়ে অনলাইন পাঠদান চালুর বিষয়ে আলোচনার কথা জানালেন শিক্ষামন্ত্রী।

রোজা-ঈদ মিলিয়ে ৪০ দিনের ছুুটির পর গত রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.