Sylhet Today 24 PRINT

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০২৬

সিলেটের গোটাটিকর থেকে ডাকাতির প্রস্তুুতিকালে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে (বৃহস্পতিবার দিবাগত) বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকার শামছুল হকও জাহানারা বেগমের ছেলে এবাদুল হক জাবেদ (২৩), কুলাউড়া থানাধীন টিলাগাঁও এলাকার সাদেক আহমদ ও রোকসানা জেসমিনের ছেলে মারজান আহমেদ জিসান (২৫), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মৃত ইদ্রিস মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে এমরান আহমদ (২৩), রাজনগর থানাধীন সালন এলাকার আমজাদ মিয়া ও রবজান খানমের ছেলে হোসাইন আহমদ (২২) এবং মশাজান এলাকার মোশাইদ আলী ও জয়তুন নেছার ছেলে ইসমাইল ইসলাম (২২)।

পুলিশ জানায়, তল্লাশিকালে এবাদুল হক জোবেদের পকেট থেকে একটি সিলভার রঙের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

এছাড়া ডাকাতির কাজে ব্যবহারের জন্য তার সঙ্গে থাকা প্রাইভেটকারটিও আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে, মোগলাবাজার থানার মামলা (নং-১০/৩৭, ১৭/৪/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম র্কমর্কতা মো. মনজুরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.