নিজস্ব প্রতিবেদক | ১৮ এপ্রিল, ২০২৬
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে রেলওয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা এলাকায় জেলা রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে (ম্যাগাজিন গার্ড) এ ঘটনা ঘটে।
মারা যাওয়া পুলিশ কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশে কর্মরত।
খবর পেয়ে খুলনা রেলওয়ে ও সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।