Sylhet Today 24 PRINT

আবারো র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবে -১ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর রাতে টঙ্গীর নদী বন্দর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর।

টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দীলিপ জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় র‌্যাব-১ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের মরদেহ টঙ্গী থানায় আনা হয়েছে বলে জানান এএসআই দীলিপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.