সিলেটটুডে ডেস্ক | ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) মিরপুর-১০ এ ফায়ার সার্ভিসকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যন্ত্রাংশ হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বার্নিকাট বলেন, অভিজিতের হত্যা মামলার তদন্ত চলছে এবং অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, তবে আমরা আশা করি, আসল আসামিকে ধরা সহজ হবে।