Sylhet Today 24 PRINT

ঐকমত্য কমিশনের বেশির ভাগ বিদেশি এজেন্ট : সলিমুল্লাহ খান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০২৬

ঐকমত্য কমিশন জুলাই বিপ্লবকে হালকা করেছে বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ, লেখক ও শিক্ষক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘জুলাইয়ের দায়িত্ব যারা নিয়েছেন, ঐকমত্য কমিশনের বেশির ভাগই বিদেশি এজেন্ট।’

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলোচনায় তিনি এমন কথা বলেন।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘সব মানুষকে চিরদিন কি বোকা বানিয়ে রাখা যায়? কিছু মানুষকে কিছু দিন বোকা বানিয়ে রাখা যেতে পারে।

সেই মানুষের বঞ্চনার বিরুদ্ধে জুলাই হচ্ছে জাগরণ। জুলাইয়ের দায়িত্ব যারা নিয়েছেন, ঐকমত্য কমিশনের বেশির ভাগই বিদেশি এজেন্ট। এটা হচ্ছে ট্র্যাজেডি। কাছ থেকে দেখলে ট্র্যাজেডি মনে হয়, দূর থেকে দেখলে কমেডি মনে হবে।

তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—এটার সঙ্গে তারা যোগ করেছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এর মানে আগের তিনটা যে তারা বোঝেনি, এটার প্রমাণ তারা এই দুটি শব্দ যোগ করে দিল। এই হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের তেলেসমাতি। এর মানে মদের মধ্যে পানি দিয়ে যেভাবে পাতলা করে, এভাবে তারাও জুলাইকে পাতলা করল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.