Sylhet Today 24 PRINT

পাকিস্তান আমাদের চিরশত্রু : সংসদে শেখ সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

পাকিস্তানকে চিরশত্রু আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘পাকিস্তান আমাদের চিরশত্রু। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এখনও আমাদের পেছনে ষড়যন্ত্র করছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।’ 

তিনি বলেন, তাই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পররাষ্ট্র  মন্ত্রণালয়কে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‘পাকিস্তান এখনও তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ষড়যন্ত্র করে বিডিআর  বিদ্রোহ করিয়েছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই,’ বলেন শেখ সেলিম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.