Sylhet Today 24 PRINT

সমালোচনার মুখে ফেসবুকে বেতারের সংবাদ উপস্থাপনায় ড্রেস কোড বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২৬

প্রতীকী ছবি

সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য পোশাকবিধি অনুসরণের নির্দেশ দেওয়া অফিস আদেশ বাতিল করেছে বাংলাদেশ বেতার।

গত ৪ মে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে আদেশে বলা হয়েছিল, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে হবে। তবে কপালে বড় টিপ এবং একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার কথা বলা হয়েছে।

উৎসব ও বিশেষ পার্বণে পাঞ্জাবি পরা গেলেও টি-শার্ট ও গেঞ্জি করা হয়েছিল নিষিদ্ধ।

৪ মে তারিখের অফিস আদেশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২৪ মে আগের অফিস আদেশ বাতিল করে নতুন অফিস আদেশ দেওয়া হয়।

মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত নতুন অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের ড্রেস কোড সংক্রান্ত কেন্দ্রীয় বার্তা সংস্থার ০৪ মে ২০২৬ তারিখের অফিস আদেশটি বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.