Sylhet Today 24 PRINT

দেশ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) ভোর ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।

তিনি জানান, আজ সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখান থেকে তিনি প্যারিসে যাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.