Sylhet Today 24 PRINT

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, তবে জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০২৬

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দিতে গিয়ে নিজের পরিবারের বীরত্বগাঁথা তুলে ধরেন এই সংসদ সদস্য।

জামাত নেতা ও সংসদ সদস্য আব্দুল মুনতাকিম দাবি করেছেন- ‘‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’’

নির্বাচনী হলফনামা ও উইকিপিডিয়াতে তার জন্মসাল ১৯৮১ সালের ১০ জানুয়ারি
কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, আব্দুল মুনতাকিম তার নির্বাচনী হলফনামায় জন্ম তারিখ উল্লেখ করেছেন ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে হিসেবে মনোনয়নপত্র দাখিলের তারিখের দিন তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ১৯৭১ এ বাবা শহীদ হলে ১৯৮১ তে জন্ম দিলো কে? এমন একটি প্রশ্ন উঠেছে।

এমনকি উইকিপিডিয়াতেও একই তারিখের জন্মদিন লিপিবদ্ধ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.