Sylhet Today 24 PRINT

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা জোরদার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জাতীয় শহীদ মিনারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

বেনজির আহমেদ বলেন, পোশাকদারী ৠাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ৠাবের গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। 

এ সময় তিনি সারা দেশের শহীদ মিনারগুলোতে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.