Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির পদত্যাগের খবরকে ‘গুজব’ বলছেন মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরকে গুজবকে বলছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার বা রোববার রাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। ইতোমধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার।

মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার কারণেই গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে সম্ভব হয়েছে। তারেক রহমানও দেশ উন্নয়নের আদর্শেই এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রয়োজন অনুযায়ী ফোকাস দিচ্ছে সরকার। বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা করছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আসে প্রথমে সামাজিক গণমাধ্যমে। এরপর দেশের সবগুলো গণমাধ্যম জানায় শুক্রবার রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। বার্তা সংস্থা রয়টার্সও রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশ করেছে।

দেশের কিছু গণমাধ্যম খবর প্রকাশ করে রাষ্ট্রপতি যুক্তরাজ্য সফরকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। তবে রাষ্ট্রপতি এইধরনের গুজবকে অস্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.