Sylhet Today 24 PRINT

মেট্রো স্টেশনে পাওয়া বস্তুটি বোমা নয়

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২৬

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুগুলো বোম্ব ডিসপোজাল ইউইট পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে নিয়ন্ত্রিত বিস্ফোরণ সম্পন্ন করে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় যে, ব্যাগটির মধ্যে কোনো প্রকার বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।

এর আগে, শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে রাজধানী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ কিছু বস্তু পাওয়া গিয়েছিল। নিরাপত্তার স্বার্থে স্টেশনের সব অপারেশন সাময়িকভাবে বন্ধ করা হয় এবং যাত্রী ও সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে নিরাপদে স্টেশন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করার পর স্টেশনের অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয় এবং ট্রেন চলাচল ও যাত্রীসেবা পূর্বের ন্যায় অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.