Sylhet Today 24 PRINT

বাড্ডায় ডিবি পুলিশকে চাপাতি দিয়ে কুপিয়েছে ‘জঙ্গিরা’

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৬

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় উগ্র ধর্মীয় জঙ্গি আস্তানায় অভিযানকালে চাপাতির আঘাতে গুরুতর আহত হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা। আহত ওই ডিবি কর্মকর্তার নাম বাহাউদ্দিন ফারুকী (৪৫)। তিনি ডিবি দক্ষিণের পরিদর্শক বলে জানা গেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তথ্যটি নিশ্চিত করেন বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই আল মামুন।

ডিবি (দক্ষিণ)-এর এসআই মিজানুর রহমানের সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে  গাজীপুর থেকে আটককৃত এক জঙ্গি সদস্যকে নিয়ে উত্তর বাড্ডার জিএম বাড়ি, বাইতুল মামুর জামে মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানে যান ডিবি সদস্যরা। এসময় সেখানে অবস্থানরত জঙ্গিরা ডিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে বাহাউদ্দিনের মাথায় চাপাতির আঘাত লাগে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হকও বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে এ ঘটনার পর ডিবির বিপুলসংখ্যক সদস্য ওই এরাকায় মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এসআই মিজানুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.