Sylhet Today 24 PRINT

বৃক্ষ মানব আবুলের অস্ত্রোপচার শুরু

নিউজ ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত ‘বৃক্ষ মানব’ আবুল বাজনাদারের প্রথম অস্ত্রোপচার শুরু হয়েছে।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢামেক বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয় তাকে।

আবুল বাজনাদারের চিকিৎসায় প্রথমে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে সদস্য সংখ্যা বাড়িয়ে নয় সদস্যের বোর্ড করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার তার প্রথম অস্ত্রোপচার শুরু হয়।

প্রথমে ডান হাতের বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুলে অস্ত্রোপচার চালানো হবে। এই চেষ্টা সফল হলে পরবর্তীতে অন্যান্য আঙুলে অস্ত্রোপচার করা করা হবে।

এর আগে স্বাস্থ্য খাতে এ রোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, আবুল বাজনাদার স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার সব চিকিৎসার খরচ সরকার বহন করবে।

এপিডার্মো ডিসপ্লেশিয়া ভেরুকোফরমিস নামের এক ধরনের ভাইরাস থেকে এ রোগের উৎপত্তি।

গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন খুলনার আবুল আবুল বাজনাদার (২৬)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.