সিলেটটুডে ডেস্ক | ২১ আগস্ট, ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।
ফেসবুকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় ব্রিটিশ হাইকমিশন উল্লেখ করেছে, “বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
“দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।”
এর আগে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ৩৪৩ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।