Sylhet Today 24 PRINT

উপদেষ্টা হুমায়ুন কবির এবার প্রতিমন্ত্রী হচ্ছেন

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২৬

সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিসভার পাঁচ সদস্যকে শপথ পড়ানো হবে, সেখানে সিলেটের সন্তান হুমায়ুন কবিরের নাম রয়েছে বলে জানা গেছে। 

আজ রাতে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.