Sylhet Today 24 PRINT

আরও ২ মৃত্যুতে ডেঙ্গুতে এবার ১৪৩ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৩ জনের মৃত্যু হলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া, একই সময় এক হাজার ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০৮ জন, দক্ষিণ সিটিতে হন ৭৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫১ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৯৯ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৪৭ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৪ জন রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫০ হাজার ২৭৬ জনের মধ্যে ৪৬ হাজার ৬৯৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.