Sylhet Today 24 PRINT

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে নিহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ছয়জন মারা গেছেন।

তারা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.