সিলেটটুডে ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রতীকী ছবি
সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, হাম উপসর্গে সারা দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাম শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩৯ জনের। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ১৬২ জন।
চলতি বছর গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৩৬ জন। আর মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০০ জন। অর্থাৎ হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে।