Sylhet Today 24 PRINT

‘আইফোনের জন্য’ শিশু অপ্রতীমকে হত্যা!

জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের ২০ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রাকিবুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা আইফোনের জন্য তাকে হত্য করা হয়েছে।

অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, আমার আইফোন নিয়ে অপ্রতীম বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.