Sylhet Today 24 PRINT

ডিবি পুলিশ পরিচয়ধারী ৮ জন আটক

নিউজ ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী আট জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার এ তথ্য জানান।

তিনি বলেন, আটক আট জনের কাছ থেকে মনোগ্রাম সংবলিত গোয়েন্দা পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মারুফ হোসেন সর্দার জানান, এ ‍আটজন ডিবি পরিচয়ে নানা অপরাধ কার্যক্রম চালাচ্ছিল। 

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.