সিলেটটুডে ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপগুলোতে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করে তা সীমিত রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্গাপূজার প্রস্তুতিমূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে বর্তমানে জ্বালানি সরবরাহে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে উৎসবের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। মণ্ডপগুলোতে আলোকসজ্জা সীমিত রাখলে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দিয়ে পূজার দিনগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও জরুরি প্রয়োজনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।