Sylhet Today 24 PRINT

হাম উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে আরও ১৪ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ শিশু ও ডেঙ্গুতে মারা গেছেন ৬ জন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০২৬

প্রতীকী ছবি

হামের উপসর্গ নিয়ে ও ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৪ জন মারা গেছেন। এর মধ্যে হাম উপসর্গে ৮ ও ডেঙ্গুতে মারা গেছেন ৬ জন।

একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি হামের উপসর্গ পাওয়া গেছে এক হাজার ১০৯ শিশুর শরীরে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, এ নিয়ে এ বছর নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন এবং রংপুর বিভাগে ৬২ জন রয়েছেন।

চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৩৬৯ জন। চলতি বছরে এ যাবৎ মোট ৭৮ হাজার ৪৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৬২১ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু হয় ৪১৩ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.