Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-চীন করিডোর নিয়ে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার। এ উদ্যোগ নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক উদ্বেগ নেই বলে দাবি করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তবে করিডোর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের সমাধান প্রয়োজন বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে ঢাকা কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না। বরং এ ধরনের যোগাযোগব্যবস্থা গড়ে উঠলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পটি এগিয়ে নেওয়ার আগে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে।

আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ফিরে আসার আলোচনাকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী। তাঁর ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তরের বিষয়টি প্রযোজ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.