Sylhet Today 24 PRINT

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ২ সন্দেহভাজন আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে 'রাজধানী পরিবহনের' একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টায় প্রিন্স হোটেলের সামনে রাজধানী পরিবহনের বাসটিতে আগুন লাগার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেননি তিনি।

মিরপুর থানার ডিউটি অফিসার এসআই মাহমুদুল নবী বলেন, তবে আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে।

মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। তবে বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই দ্রুত নিরাপদে নেমে আসায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুরো বাসটি ভস্মীভূত হয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.