Sylhet Today 24 PRINT

প্রত্নতত্ত্বের পুরোধা ব্যক্তিত্ব আ ক ম যাকারিয়া আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

প্রত্নতত্ত্বের পুরোধা ব্যক্তিত্ব, পুঁথিসাহিত্যবিশারদ ও অনুবাদক  আ ক ম যাকারিয়া আর নেই। রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪৮ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। 
 
এর আগে গত ২৬ নভেম্বর থেকে সমরিতা হাসপাতালে ডা. মামুনুর রশিদ ও ডা. কামরুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন আ ক ম যাকারিয়া।  
 
অবস্থার অবনতি হলে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। অবস্থার আরো অবনতি হলে মঙ্গলবার তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। 
 
বুধবার সকাল ১১টা ৪৮মিনিটে লাইফ সাপোর্ট খুলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আ ক  ম যাকারিয়ার ছেলে মারুফ শমসের যাকারিয়া। 
 
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন আ ক ম যাকারিয়া। এর মধ্যে ফুসফুস সংক্রমণজনিত ব্যাধিতেও তিনি ভুগছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.