Sylhet Today 24 PRINT

প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০% খরচ বহনের পরিকল্পনায় সরকার

জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০২৬

ফাইল ছবি

প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিটকে’ কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠানোর পর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে।

একই অনুষ্ঠানে মন্ত্রী প্রবাসীদের কল্যাণে আরও বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়া, আইনি সহায়তার জন্য 'ল ফার্ম' নিয়োগের মাধ্যমে সহায়তা করা এবং মেডিকেল পরীক্ষায় 'আনফিট' কর্মীকে 'ফিট' দেখিয়ে বিদেশে পাঠালে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখানকার পর্যটন স্পট ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.