Sylhet Today 24 PRINT

বিমানবন্দরে ইউএস-বাংলা উড়োজাহাজে আগুন: দ্রুত নামিয়ে দেওয়া হয় উড়োজাহাজের যাত্রীদের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে 'বিএস-৩৬১' ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হলে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে। উড়োজাহাজটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল। ফ্লাইটটি ইউএস-বাংলার বিএস-৩৬১।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.