Sylhet Today 24 PRINT

মাতৃভাষা দিবস বয়কট করে মানুষের বিষনজরে 'বিশ দলীয়' নেত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে না গিয়ে সুধীমহলের বিষনজরে পড়েছেন বিএনপি ও বিশ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক  |  ২১ ফেব্রুয়ারী, ২০১৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে না গিয়ে সুধীমহলের বিষনজরে পড়েছেন  বিএনপি ও বিশ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া৷ জানা গেছে হরতাল না থাকলেও অবরোধ থাকার কারনে তিনি বের হননি। বের হলে নিজেই অবরোধ ভাঙ্গা হয়ে যাবে এই কারনেই নাকি জাতীয় ঐতিহাসিক এই দিনটিকেও ছাড় দিলেন না তিনি ।  

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার শহীদ মিনারে না যাওয়াতে তারা অবাক হয়েছেন। তারা সকলে আশা করেছিলেন অন্তত একুশের এই দিনে অবরোধ স্থগিত করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবেন তিনি ।

এদিকে সংলাপ নিয়ে ব্যস্ত সুশিল সমাজের প্রতিনিধিরাও খালেদার এই সিদ্ধান্তে বিব্রতবোধ করেছেন । তাঁদেরও প্রত্যাশা ছিলো বেগম জিয়া আজকের দিনের জন্য হলেও গুলশান কার্যালয় থেকে বের হবেন । 

বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোন ব্যাখ্যা না দেয়ায় চলমান পরিস্থিতিতে রাজনৈতিক মহলে তাঁর প্রতিচ্ছবি আরও ধূসর করল একথা আর বলার অপেক্ষা রাখে না৷

প্রসঙ্গত, গত ৫  জানুয়ারি থেকে টানা অবরোধ ও দফায় দফায় হরতালে ব্যাপক নাশকতা করেছে বিএনপি-জামায়াত ও তাদের মিত্র শক্তিরা । সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সেই ৩ জানুয়ারি থেকেই রয়েছেন গুলশান কার্যালয়ে ।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.