Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রতারণা: বিদেশি নাগরিকসহ আটক ১৪

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৬

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগে ১২ জন বিদেশি নাগরিকসহ মোট ১৪ জনকে আটক করেছে র‌্যাব। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি।

শুক্রবার (০৪ মার্চ) দুপুরে র‌্যাবের মিডয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান। 

বৃহস্পতিবার (০৩ মার্চ) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

মুফতি মাহমুদ খান আরও জানান, শুক্রবার বিকেলে র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.