Sylhet Today 24 PRINT

১৬টি ককটেল, ৭টি পেট্রোল বোমাসহ জেএমবি সদস্য আটক

নিউজ ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৬

রাজশাহীর বাগমারা উপজেলার সগুনা পূর্বপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর মিডিয়া উইং কর্মকর্তা এএসপি শ্যামল কুমার চৌধুরী জানান, রোববার (০৬ মার্চ) ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি ককটেল, সাতটি পেট্রোল বোমা ও বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।

আটকেরা হলেন আমিনুর রহমান সুপন (৩৫), আবু সাঈদ (২৮) ও শাহেন শাহ (৫২)। তাদের র‌্যাব-৫ এর সদর দফতরে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.