Sylhet Today 24 PRINT

শরীরে এবার ক্যামেরা বেঁধে ট্রাফিক সার্জেন্ট!

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের কাছে এখন শরীরে পরা (বডি ওর্ন) ক্যামেরা থাকবে। রাজধানীর শাহবাগ মোড়ে বুধবার সকালে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

নিউজ ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৫



উদ্বোধনের পর কমিশনার বলেন, ‘প্রাথমিকভাবে ডিএমপির ট্রাফিক সার্জেন্টদের মধ্যে ১৫টি ক্যামেরা দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও ৪০০ ক্যামেরা আনা হবে।’

তিনি জানান, প্রতিটি ক্যামেরার দাম ২০ হাজার টাকা।

কমিশনার বলেন, প্রতিটি ক্যামেরা ৬০ মেগা পিক্সেলের। এগুলোতে ৮ ঘণ্টা অডিও-ভিডিও রেকর্ডিং করা যাবে। ফলে পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে ট্রাফিক সার্জেন্টদের যে সব কর্থা-বার্তা বা কার্যকলাপ হবে তা রেকর্ডি হয়ে থাকবে। পরবর্তী সময়ে এ রেকর্ড থেকে প্রয়োজনীয় তথ্য বের করা যাবে।

তিনি বলেন, ‘শরীরে পরা ক্যামেরার সুফল পাওয়া গেলে পরবর্তী সময়ে এটি পুলিশের পেট্রোল টিম, থানা ও ফাঁড়ির ক্রাইম ডিভিশনে দেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.