Sylhet Today 24 PRINT

পরিবার বলছে মান্না আটক, ডিবির অস্বীকার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটকের ঘটনা অস্বীকার করেছে ডিবি।

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটকের ঘটনা অস্বীকার করেছে ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের (ডিএমপি) ডিসি মাসুদুর রহমান জানিয়েছেন, ডিবি মাহমুদুর রহমান মান্নাকে আটক করেনি।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের (বাসা নম্বর-১২) ভাতিজি শাহনামা শারমিনের বাসা থেকে মান্নাকে সাদা পোশাকধারী পুলিশ (ডিবি) আটক করে বলে সংবাদমাধ্যমকে জান‍ান স্ত্রী মেহের নিগার।

এ বিষয়ে বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, ডিবি পরিচয়ে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে গেছে বলে তার স্ত্রী মেহের নিগার বনানী থানাকে জানিয়েছেন।

তিনি জানান, তবে ডিবি থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.