Sylhet Today 24 PRINT

পরবর্তী গভর্নর কে হচ্ছেন !

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর ডেপুটি গভর্নর (এক) আবুল কাশেমকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।  

পরবর্তী গভর্নর কে হবেন তা নিয়ে এরই মধ্যে নানা আলোচনা চলছে। নতুন গভর্নরের নামের তালিকায় বেশ কয়েকজনের নাম ওঠে এসেছে। এর মধ্যে সাবেক অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক ও বর্তমান অর্থসচিব এম আসলামের নাম শোনা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের আগেই পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ড. আতিউর রহমান।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.